ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১২ মে) উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রেবেকা বেগম জানান, উপজেলার ধানজাইল গ্রামের নুরুজ্জামান মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তোরাফ হোসেন গংদের ২ একর ৫৭ শতাং জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা চলমান। সোমবার ওই জমি থেকে বিশালাকৃতির একটি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে তোরাফ হোসেন গংদের পক্ষের শফিক খান। বাঁধা দিতে গেলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। 

গাছ কাটার বিষয় অভিযুক্ত শফিক খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ক্রয়সূত্রে মালিকানা জমি থেকে গাছ কেটেছি। ওই জমি নিয়ে আমাদের সাথে তাদের কোন মামলা নেই।’

এদিকে, মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে- বিরোপূর্ণ সম্পত্তি নিয়ে ১৯৮৮ সালে আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়। মামলার ৩ নম্বর বাদী ছিলেন শফিক খানের দাদা আমির আলী খান। যে মামলার রায় আদালত নুরুজ্জামান মিয়া গংদের পক্ষে দেন। নামে ভুল থাকায় ২০২৩ সালে ওই রেকর্ড সংশোধনী মামলা করেন নুরুজ্জামান মিয়া গং। যে মামলায় ওয়ারিশ সূত্রে বিবাদী শফিক খান এবং মামলা চলমান। 

কাশিয়ানী থানার ওসি মো. খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় কোন অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’