ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:১২

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

দুদকের অভিযানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি অর্থ বছরে মাদারীপুর সদর হাসপাতালের ঔষধ সামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা সামগ্রী, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬ টি প্যাকেজের দরপত্রে মাদারীপুর সদর হাসপাতালে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি প্রতিষ্ঠানকে দরপত্রের সবগুলো প্যাকেজের কাজের সুপারিশ করার অভিযোগ পেয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করবেন।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?