ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি পণ্য গুড়িয়ে দিলো প্রশাসন।জরিমানা ৩০ হাজার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:১৩

কুড়িগ্রামের পৌর শহরে অনুমোদন হীন "সততা আইসক্রিম" ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৮ প্রকার খাদ্য দ্রব্য, ৫২ বস্তা আইসক্রিম ও একটি প্যাকেজিং মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।যার আনুমানিক মুল্য ৫:লাখ ত্রিশ হাজার টাকা এ সময় ফ্যাক্টরি মালিক মোঃ আলমগীর হোসেনকে ত্রিশ হাজার টাকা জরি মানা ও মুচলেকা নেন  সদর উপজেলা  নির্বাহী অফিসার    মোছাঃ সাঈদা পারভীন।

সোমবার বিকেলে পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ড বি মোড় এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।

পুলিশ ও প্রশাসন সুত্রে জানা যায়, আলমগীর হোসেন বিএসটিআই অনুমোদন ছাড়া প্রায় দু বছর ধরে ভেজাল ক্যামিক্যাল মিশিয়ে শিশুদের আইসক্রিম, পটেটো, চিপসসহ ৮ প্রকার পন্যদ্রব্য তৈরি করে আসছে।পরে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম শাখা ও উপজেলা প্রশাসনের অভিযানে আলমগীরের ঘরে থাকা ৫২ বস্তা আইসক্রিম জাতীয় পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।জরিমানা স্বরুপ ত্রিশ হাজার টাকা ও মুচলেকা নিয়ে ফ্যাক্টরির মালিককে ছেড়ে দেয় পুলিশ প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্রমকর্তা মোঃ মুশফিকুর রহমান, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয়রা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, অনুমোদনহীন ফ্যাক্টরি,ভেজাল খাদ্য পণ্য ও কৃত্রিম রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারনে মোবাইল কোর্টের মাধ্যমে ফ্যাক্টরির মালিক নগদ অর্থ জরিমানা ও ৫২ বস্তা আইসক্রিম ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকবে না বলে তিনশত টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন,খাদ্য পণ্য ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ