ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

কুসিকের প্রধান নির্বাহী কে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৪৮

সোমবার (১২মে) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। 

এর আগে এপ্রিল মাসের ২০শে এপ্রিল কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে পদায়ন করা হলেও ১২ই মে পর্যন্ত স্থানে যোগদান না করায় ১২ মে অপরাহ্ণে বর্তমান কর্মস্থল কুমিল্লা সিটি কর্পোরেশন হতে তাৎক্ষণিক অবমুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয় ।

জানা যায়, বদলির ২১ দিন পরেও কুমিল্লা সিটি কর্পোরেশনে দাপ্তরিক কার্য চালিয়ে যাচ্ছিলেন শামসুল আলম । একজন উপদেষ্টার আত্মীয়র সাথে যোগাযোগ করে বদলি ঠেকাতেও চেয়েছিলেন ছামছুল আলম। অবশেষে ২১ দিন পর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি থাকার নিয়ম না থাকলেও কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম এক জেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ এই সময়ে কখনও এসিল্যান্ড, কখনও ইউএনও, কখন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং সর্বশেষ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদ বদল করে এখানেই থেকেছেন।

এ সময় নানা বিতর্কেও জড়ান। বিগত সময়ে কুসিক এবং জাতীয় নির্বাচনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা নিয়ে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়।কুসিক সূত্রে জানা যায়, মো. সামছুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও স্বজনপ্রীতির একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং বরাদ্দ ব্যবস্থাপনায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

প্রশাসনিক সূত্র বলছে, সাম্প্রতিক এই সিদ্ধান্তগুলো তাঁর দীর্ঘদিনের বিতর্কিত কর্মকাণ্ডেরই পরিণতি।

এই বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত