ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টাঃ গ্রেপ্তার ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৫০

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পঞ্চগড় জেলার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড়ের পোড়ামানিকপীর গ্রামের অনজুল হকের ছেলে মো. জুয়েল (২৮) এবং তার মা গোলাপি বেগম। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আহত কিশোরীর নাম বৃষ্টি আক্তার আখি। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ৮ মে সকালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্র থেকে বের হলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে।
মামলার এজাহারে বলা হয়, জুয়েল মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে নেয়। তার সঙ্গে থাকা মা গোলাপি বেগম, বাবা অনজুল হক এবং সুলতানা বেগম অটোরিকশায় পেছনে পেছনে চলছিলেন। তবে মেয়েটিকে বাড়ির পথে না নিয়ে জুয়েল দ্রæতগতিতে পঞ্চগড়ের দিকে রওনা হয়। পথে বারবার অনুরোধ করলেও জুয়েল কর্ণপাত করেনি। একপর্যায়ে ভূল্লী থানার ১১ মাইল এলাকায় পৌঁছে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়।
সেই সময় একটি চলন্ত ট্রাকের সামনে পড়ে গিয়ে তার মাথা, মুখ, কোমর ও হাত-পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি ৮ থেকে ১০ মে পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী কিশোরীর মা মোছা. হাসিনা বেগম গত ১১ মে শনিবার ঠাকুরগাঁও সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবার থেকে রাজি না হওয়ায় তারা এ ঘটনা ঘটায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন