ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবীতে মহাসড়ক অবরোধ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:৩

কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর পৌনে দুইটা থেকে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে নজরুলপ্রেমী মানুষ ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। 

পরে ইউএনও'র আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

আগামীকাল বুধবার সকাল এগারোটার মধ্যে জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা না আসলে আবার আন্দোলন চালিয়ে যাওয়ার হোসিয়ারি দেন আন্দোলকারীরা।

অবরোধ চলাকালীন আন্দোলনকারীরা 'তুমি কে আমি কে? নজরুল, নজরুল।' কুমিল্লা না ত্রিশাল? ত্রিশাল, ত্রিশাল।' স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। 

এসময় তারা বলেন, ত্রিশালের রফিজউল্লাহ দারোগা যদি ভারতের আসানসোলের সেই রুটির দোকানে কাজ করা নজরুলকে ত্রিশালে না নিয়ে আসতো তবে নজরুল পরিপূর্ণ কবি হয়ে উঠতো না। কবির বাংলাদেশের মাটি ও মানুষের সাথে পরিচয়ের প্রথম সূতিকাগার ছিল ত্রিশাল। সেই ত্রিশালকে বঞ্চিত করে অন্য কোথাও নজরুল জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে পালন হতে পারে না। আমরা এই বৈষম্য মানবো না। আগামীকাল এগারোটার মধ্যে জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা না আসলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে। 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, এটা সরকারের স্বীদ্ধান্তের বিষয়, সরকারের পক্ষ থেকে একবার স্বীদ্ধান্ত হয়েছে। তারপরও আমাদের পক্ষ থেকে আপনাদের যে দাবি আছে, তা আমরা উপরের লেবেলে জানাচ্ছি। দেখা যাক সরকার যদি সদয় হয়ে আমাদেরকে অনুমতি দেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনের হাসান বলেন, জাতীয় পর্যায়ের ঘোষণা না এলে আগামীকাল সকাল ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে। 

পরবর্তীতে দাবি আদায় না হলে মাইকিং করে লোকজনের সমাগম ঘটিয়ে মহাসড়ক অবরোধের ঘোষণাও আসে এই অবরোধ থেকে। 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল