ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

১৪ মে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ ও মানববন্ধন বিষয়ে সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:৮

রাজশাহী নয়, সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ ৮ দফা দাবী আদায়ে ১৪ মে বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী’র বাস্তবায়ন উপলক্ষে  সংবাদ সম্মেলন করেছেন সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
 ১৩ মে ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে  চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেন আন্দোলনের উদ্যোক্তা ও সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন- পৌরকমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম, 
সুজনের জেলা সহ- সভাপতিঃ মোঃ মাসিদুর রহমান, সুজনের জেলা প্রচার সম্পাদকঃ মুনিরুল ইসলাম মুনির,জেলা সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ
,সাধারণ সম্পাদক জারিফ হোসেন,সুজনের পৌরসভার সভাপতি মোঃ জমশেদ আলী, সাধারণ সম্পাদক  মোঃ আব্দুল ওয়াহাব,যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল জেলাবাসীর প্রাণের ৮ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা ও জেলার সকল স্তরের জনগণ কে বুধবারের অবরোধ কর্মসূচীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক