যানজট নিরসনে খরচ ৬৫ হাজার টাকা, ফিরেছে শৃঙ্খলা
যশোরের অভয়নগর উপজেলায় যানজট প্রবণ এলাকা হিসেবে পরিচিত নূরবাগ স্বাধীনতা চত্বর। যেখানে কারণে অকারণে তৈরি হওয়া যানজটে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সেই স্বাধীনতা চত্বরের যানজট নিরসনে ৬৫ হাজার টাকা খরচ করেছে নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষ। ফলে ওই এলাকায় চলাচলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার (১৩ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, নূরবাগ স্বাধীনতা চত্বরের চৌরাস্তায় গোলাকার একটি ট্রাফিক আইল্যান্ড (সড়ক দ্বীপ) নির্মাণসহ লাইটপোস্ট বসানো হয়েছে। বসানো লাইটপোস্টে বিভিন্ন রাজনৈতিক দলের প্যানা টানানো রয়েছে। সেখানে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে হলুদ টিশার্ট পরা একজন কমিউনিটি ট্রাফিক পুলিশ কাজ করছেন।
এ সময় নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধোপাদী গ্রামের বাসিন্দা মফিজুর রহমান দপ্তরী বলেন, ‘প্রতিদিন স্বাধীনতা চত্বর দিয়ে চলাচল করতে হয়। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়েছে। সম্প্রতি স্বাধীনতা চত্বরের চৌরাস্তায় পৌর কর্তৃপক্ষ ট্রাফিক আইল্যান্ডসহ লাইটপোস্ট স্থাপন করেছে। যে কারণে আগের থেকে যানজট কমতে শুরু করেছে। তাই চলাচলের ক্ষেত্রে সকলকে নিয়ম মেনে চলতে হবে। তাহলেই যানজট নিরসন হবে, ভোগান্তি থেকে রক্ষা পাবে যাত্রী ও চালকরা।’
নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, ‘নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় যানজট নিরসনে ৬৫ হাজার টাকা খরচ করা হয়েছে। সেখানে চার সড়কের সংযোগস্থলে (চৌরাস্তা) একটি ট্রাফিক আইল্যান্ড নির্মাণসহ লাইটপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশের দুইজন সদস্যকে ট্রাফিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাদের মাসিক বেতনের ব্যবস্থাও করা হয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক জয়দেব চক্রবর্তী বলেন, ‘উপজেলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি স্বাধীনতা চত্বরের যানজট নিরসেনের চেষ্টা করা হয়েছে। ওই এলাকায় মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকের অস্থায়ী স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডগুলো অন্য স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে চালকরা যদি ট্রাফিক আইন মেনে চলাচল করেন তাহলে যানজট হওয়ার কোনো সুযোগ থাকে না।’
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত