নাগরপুরে ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
টাঙ্গাইল নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেফতার হয়েছেন নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শওকত আলী (৪৫)। ১৩ এপ্রিল মঙ্গলবার ২০২৫ দুপুরে ভাদ্রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। তিনি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় মনির মিয়া নামের এক ছাত্র ১২৯ জনের নামে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
নাগরপুর থানা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল