কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অলিরবাজারের জোড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেন ওই উপজেলার জোড় পুকুর এলাকার কামাল হোসেনের ছেলে।নিহতের স্বজনরা জানান, সকালে ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যায় শরিফ হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। সন্দেহজনক কিছু না পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied