ফেসবুকে আপত্তিকর পোষ্ট: বড়লেখায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু যুবসমাজ, গোষ্ঠী, দম্পতি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে একাধিক আপত্তিকর ও অশ্লীল পোষ্টের মাধ্যমে মান-সম্মানহানির ঘটনায় মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে’র বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে।
৭ মে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেছেন ভুক্তভোগিদের পক্ষে উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের নিখিল দেবের ছেলে আকাশ দেব। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ৫ এপ্রিল উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামে সার্বজনিন দেবস্থলির আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গিয়ে মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে মন্দির পরিচালনা কমিটির ভলান্টিয়ারদের সাথে শিষ্টাচার বহির্ভুত আচরণ করেন। প্রতিবাদ করায় এর পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির কমিটি, হিন্দু যুবসমাজ, হিন্দু দম্পতি, ভলান্টিয়ারদের জড়িয়ে অশ্লীল, বিদ্বেষপূর্ণ মন্তব্য ধারাবাহিকভাবে প্রচার করে মানসম্মান ক্ষুন্ন করেন।
বাদিপক্ষের আইনজীবি সিলেট জজকোর্টের সিনিয়র উকিল অ্যাডভোকেট সজিব কান্তি দেব জানান, মামলার প্রেক্ষিতে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা