ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিরাপত্তার চাদরে নজুমিয়া সওদাগর বাড়ি

দেড় যুগ নয় ৮ বছর পর কাল গ্রামের বাড়ি আসছেন প্রধান উপদেষ্টা ড.ইউনুস


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:২২

কাল বুধবার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের নিজ বাড়িতে আসবেন নোবেল জয়ী ও অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর আগে তিনি ২০১৭ সালে শেষ বারের মতো গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানান আত্নীয় স্বজন ও বাল্যকালের সহপাঠী মো.শফি।

দেশের সরকার প্রধান ও গ্রামের সন্তান বাড়িতে আসবেন। সেই আমেজে সাজ সাজ রব বিরাজ করছে বাথুয়া গ্রাম। সীমাহীন আনন্দ বইছে হাজী নজুমিয়া সওদাগরের বাড়িতে এমন কথা বললেন বাড়ির একমাত্র বেঁচে থাকা এক বছরের ছোট হলেও বন্ধুর মতোই প্রায় ৮৫ বছর বয়সী মোহাম্মদ শফি।
তিনি জানান, দীর্ঘ বছর পরে বাল্যকালের সহপাঠীর সাথে দেখা হবে। আমাদের বাড়িতে শত শত পুলিশ, র্যাব,সেনাবাহিনী ও এপিবিএন, এসএসএফ,ডিজিএফআই, এনএসআই, সাংবাদিক আসবেন। এখন আমাদের সকলের মধ্যে  ঈদের আগের চাঁদ রাতের মতই আনন্দ অনুভব হচ্ছে। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নজুমিয়া সওদাগরের বাড়িতে ঘুরে দেখা যায়, অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোঁখে পড়ার মতো। রাস্তা ঘাট সব পরিস্কার পরিচ্ছন্ন হলেও সরকার প্রধানের ঘরের জায়গায় জঙ্গলে ভরপুর হয়ে আছে। প্রধান উপদেষ্টার বাড়ির ৫০ গজ দূরে নির্মাণ করতে দেখা গেছে মঞ্চ এবং তার পাশেই দাদা দাদি ও আত্মীয় স্বজনদের পারিবারিক কবরস্থান। সেখানে তিনি কবর জিযারত করবেন। এরপর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা।

জানা গেছে, আগামীকাল ১৪ মে বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন ড. মুহাম্মদ ইউনূস। এই দিন অনুষ্ঠান শেষে নিজের বাড়ি বাথুয়া গ্রামে হাজি মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়িতে বিকেল ৫টার দিকে দাদা-দাদির কবর জেয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন বলে জানান চাচাতো ভাই আকবর ও সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন। 

তারা জানান, নোবেল জয়ী ও দেশের সরকার প্রধান আমাদের জেঠাতো ভাই আসবেন তাই বাড়ির পারিবারিক করবস্থানে চলছে চুনকামের কাজ। এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার ঘরের জায়গায় জঙ্গলে ভরে রয়েছে। 

জানা গেছে, ড. ইউনূসের পরিবারের সবাই ৫০-৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করেন। ১৯৪০ সালের ২৮ জুন তিনি বাথুয়া গ্রামের হাজী এম নজু মিয়া সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। সাত ভাই ও দুই বোনসহ ৯ জনের মধ্যে তিনি তৃতীয় সন্তান। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান মঙ্গলবার বিকালের দেব  জানান, ১৪ মে বিকেলে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা-দাদির কবর জেয়ারত করবেন। সে হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন