ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ২ নেতা


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:২৪

 জয়পুরহাটের ক্ষেতলালে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে কারাগারে পাঠয়েছেন আদালত। তারা হলেন  ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) ও মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলার জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় আন্দোলনরত মিনকুল হোসেন গুরুতর আহত হন। তিনি বাদী হয়ে ওই বছরের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩২৮ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এ মামলায় এই দুই আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) শাহিনুর রহমান শাহিন বলেন, বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলায় এই দুই আসামির জামিন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. হেনা কবীর বলেন, আসামিরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়ে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষে তাদেরকে মঙ্গলবার আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ