জেলা রেজিস্টারের দায়িত্বে অবহেলা -পর্ব ১
রংপুরে জেলা রেজিস্ট্রারের নকলনবীশদের পদোন্নতির প্যানেলে জালিয়াতির অভিযোগ
রংপুর জেলা রেজিস্ট্রারের দপ্তরের একটি জালিয়াত চক্র নকল নবিশদের পদোন্নতির প্যানেলের জাল জালিয়াতির মাধ্যমে অবৈধ গ্রেডেশন তালিকা ও মিথ্যা তথ্য সংযোগ করে পদোন্নতির তালিক প্রণয়ন করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ চক্রের সদস্যরা ২৫ লাখ টাকা হতে ৩৫ লাখ টাকার চুক্তিতে গংগাচরা, সাব রেজিস্টার, অফিসের মোহারাব, মশিউর রহমান, নকলনবীশ নাজমুল হাসান, সাব রেজিস্ট্রার পরীগঞ্জের মাধ্যমে জেলা রেজিস্টারের কাছে দিয়ে এই অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে।
আর এসব জাল জালিয়াতির মাধ্যমে পদোন্নতির অবৈধ প্যানেল বাতিল পূর্বক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের প্রধান মহা-পরিদর্শক নিবন্ধন এর দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। রংপুর সাব রেজিস্ট্রি অফিস পীরগাছার নকলনবীশ মন্দিরা সাহা গং ও পীরগাছা সা রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শামীম হোসেন স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, রংপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের স্বারক নম্বর- ১০.০৫.৮৫০০.০০১.২৫.১৬১ স্বারকে মোহারাব ও টি.সি মোহরাবর শূন্য পদ পূরণে নিমিত্তে দশ বৎসরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, শিক্ষাগত যোগ্যতার সনদ, ভোটার আইডি কার্ড এর সত্যায়িত কপি চাওয়া হয়। আবার কাজের মান সম্পর্কিত সঠিত মন্তব্যসহ দশ কার্যদিবসের মদ্যে তথ্য চেয়ে পত্র প্রেরণ করা হয়।
অপরদিকে অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ও কুচক্রিমহলের ব্যক্তিবর্গরা আর্থিক লালসার জোরে নিজেদের মন মতো তথ্য বানিয়ে খাতায় লিপিবদ্ধ গোপনীয় প্রতিবেদনের তথ্য না দিয়ে নিজেদের স্বার্থ রক্ষার্থে গ্রেডেশন তালিকায় মো. নাজমুল হোসেন, মোছা. নিলুফার ইয়াসমিন, কথাকলি, শ্রীমতি মন্দিরা সাহা, মুহাম্মদ আসাদুজ্জামান, ও মো. এছাহাক আলী তালিকা প্রণয়ন করা হয়। কিন্তু তালিকার ৩ নম্বর, ২ নম্বর হবে এবং ২ নম্বর ক্রমিক নম্বর হবে ৩ নম্বর এবং দীর্ঘদিন কাজে অনুপস্থিত না থাকা সত্ত্বেও আর্থিক লালসার জোরে অবৈধ টাকার বিনিময়ে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে ভুয়া সার্টিফিকেট, ভুয়া নিয়োগ দেখিয়ে তৎকালীন জেলা রেজিস্ট্রারকে দিয়ে নিবন্ধন অধিদপ্তরে গত ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ১০.০৫.০০.০০৫.---২২..২৮৬ নম্বর স্বারকে রংপুর জেলার নকলনবীশদের জ্যেষ্টতার ক্রমায়ন তালিকা অনুমোদন করেন।
অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত কাগজপত্র যাচাই করলে তার সঠিকতার প্রমাণ পাওয়া যাবে। দীর্ঘদিন উক্ত অফিসের নিয়োগের বিষয়ে জালজালিয়াতির আশ্রয় নিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছে। ভুক্তভোগিরা বলছেন, সঠিক কাগজপত্র, সার্টিফিকেট, বালামে কাগজ নেওয়ার তারিখ, কাজের মান, নিয়োগপত্র, ভোটার আইডি কার্ড যাচাই করে নতুন গ্রেডেশন তালিকা প্রস্তুতপূর্বক অবৈধ গ্রেডেশন তালিকা নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।আর জেলা রেজিস্ট্রার রংপুর দপ্তরে কোন অভিযোগের পত্র জমা দেওয়া হলেও সেখানে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তা অবৈধ লেনদেনের মাধ্যমে তা গায়েব করে দেন। যদিও কেউ তাদের অনিয়মের প্রতিবাদ করেন, তাহলে তাকে নানাভাবে হুমকি ও হেনেস্তা করেন। আর এসব অভিযোগের বিষয়ে পরিচালক, দুদক কার্যালয় ঢাকা, সম্বলিত জেলা কার্যালয়, রংপুর, আইন উপদেষ্টা, বৈষম্য ছাত্রবিরোধী কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার