কসবায় অবৈধ স্থাপনা প্রায় ২ শতাধিক দোকান উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বড় পরিসরের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
এ সময় সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এবং সেনা সদস্যরা।
স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা জনগণের চলাচলের জন্য ফুট পাত উচ্ছেদ উদ্যোগটিকে স্বাগত জানান।
দোকানদারের দাবি, দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনের ভরণপোষণ ফুটপাতের এই দোকান থেকেই চলছিল। হঠাৎ করে উচ্ছেদ হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।
প্রশানের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথাও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার