ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে অটো চালকের লাশ উদ্ধার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ৩:১
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের তিনদিন পর কাজী মারুফ(১৩) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ।সে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল, তার বাবার নাম মানিক মিয়া, বাড়ি উপজেলার আইয়ূবপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের আইয়ূবপুর গ্রামের মধ্যপাড়া মানিক মিয়ার ছেলে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক কাজী মারুফ ভাড়ায় চালিত অটো রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায় সে রাতে বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর)  তার বাবা মানিক মিয়া বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  গত (১১ সেপ্টেম্বর ( শনিবার  নবীনগর উপজেলা থেকে তার চালিত অটোরিক্সাটি পাওয়া গেলেও সে নিখোঁজ ছিল।  আজ সকাল ১০টার দিকে উপজেলার কালাইনগর গ্রামে তিতাস নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর  থেকে সে নিখোঁজ ছিল এ ঘটনায় তার বাবা একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন গত ১০তারিখ তার ভাড়ায় চালিত অটোরিক্সা কি গতকাল নবীনগর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি চুরি করতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু