রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার, মাহমুদুর রহামান, মহসিন রেজা, জুবায়ের আহমেদসহ ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃন্দ।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তির আধুনিক সুবিধা নিশ্চিত করতে ল্যাপটপ বিতরণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে পাঠদান পদ্ধতি আরও সহজ ও আধুনিক হবে, পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও প্রযুক্তিনির্ভর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
Link Copied