ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে আগুনে ৪টি ঘর পুড়ে ছাই ,১০ লাখ টাকার ক্ষতি


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি জমা সংক্রান্ত হত্যা মামলার আসামীর বাড়ী ঘরে অগ্নি সংযোগ করেছে বাদীর লোকজনেরা। এতে ৪টি ঘর পুড়ে বিভিন্ন মালামালসহ  প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
 এ বিষয়ে বাবুল আকতার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছা বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল  করেছে। 
বাবুল আক্তার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলগাড়ী শাহাপাড়া গ্রামের মোঃ গোফফার আলীর পুত্র  মোঃ জিল্লুর রহমান (৫০),  মৃত মোখলেছার রহমানের পুত্র মোঃ মোনাজ্জল হোসেন(৫৫) ও মোঃ গোলাপ মোস্তফার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৬) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী শাহ্ পাড়া গ্রামের মোঃ বাবুল আকতার চৌধুরী ওরফে বাবুর সাথে বিবাদীদের পূর্ব হতে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
 উক্ত বিরোধের জের ধরে বিবাদীগণ স্বামী সহ তার ছেলেদের নামে মামলা করে। উক্ত মামলায়  স্বামী ও ছেলেরা জেল হাজতে আটক রয়েছে। বিবাদীগণ  স্বামী ও ছেলেরা জেল হাজতে থাকার সুযোগে আমার বাড়ীর গরু, ছাল, হাঁস, মুরগী, আসবাবপত্র লুটতরাজ করে নেয়। 
আমি বিবাদীদের ভয়ে কৃষ্ণরামপুর গ্রামে আমার কন্যা মোছাঃ সুরুজতারা এর বাড়ীতে থাকি। বিবাদীগণ বাড়ীতে কেউ না থাকার সুযোগে মাঝে মধ্যে আমার বসতবাড়ীর টিন, টিউবওয়েল, বৈত্যুতিকমটর ইত্যাদি খুলে নিয়ে যায়। 
 ১৩ মে মঙ্গলবার  বেলা  সাড়ে ১০ টার সময় উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা বিবাদীরা একই উদ্দেশ্যে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া গ্যাস ম্যাচ ইত্যাদি লইয়া আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে আমার বসতবাড়ীর পূর্ব দূয়ারী ৩টি ঘর ও দক্ষিণ দুয়ারী একটি ঘর সহ মোট ৪টি ঘরে আগুন ধরে দেয়। এতে আমার বসতবাড়ীর ৪টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে ছাই হয়ে যায়। 
যার ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা। পরবর্তীতে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের টিম আমার বাড়ীতে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে বাবুল আকতার চৌধুরীর স্ত্রী কাফুরুন্নেছা বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেন সহ ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল  করেছে। এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হকের সাথে কথা হলে তিনি অভিযোগর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন