রায়গঞ্জে কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কৃষকের ৫০ শতক জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। অপরপক্ষে নেতৃত্ব দেওয়া উপজেলার গদাইপুর গ্রামের মৃত সোটকা শেখের ছেলে আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন তোতা, সানোয়ার হোসেন, গোলজার, জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, রুবেল, আলমগীর ও তার লোকজনের বিরুদ্ধে পাকা ধান কেটে জমিতে রেখে তা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষক মো. মোজাফফর রহমান টুটুল উপজেলার খৌর্দ্দ দৌলতপুর এলাকার বাসিন্দা।বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের খৌর্দ্দ দৌলতপুর মৌজায় এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সাংবাদিক মোজাফফর রহমান টুটুল জানান, বেশ কিছু দিন ধরে প্রতিপক্ষদের লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ হয়ে আসছে। এর জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষরা আমার ৫০ শতক জমিতে পাকা ধান কেটে জমিটি দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী ওই কৃষক আরো জানায়, এ নিয়ে জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে। যার বাটোয়ারা মামলা নং ৩২৩/২০১৭। সামনে ১৮ তারিখে শুনানির দিন। এর আগেই তারা জোর করে দলবল নিয়ে পাকা ধান কেটে জমিটি দেখলের চেষ্টা করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্তদের মধ্যে আনোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকে হুমকি দিয়ে এটা পারিবারিক বিষয় বলে জানিয়ে দেন।
এ বিষয়ে ওসি তদন্ত জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে