কুমিল্লার চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুরে আওয়ামী লীগের নেতা নজির আহমেদ দলীয় প্রভাব বিস্তার করে ও মাদ্রাসার সুপার মাওলানা তাহেরের সাথে জোগ সাজসে গ্রামের ঈদগাহ মাঠ জোড় পূর্বক দখল ও সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ উঠেছে, এঘটনায় আজ বুধবার সকালে নারায়নপুর মহিলা দাখিল মাদ্রাসার প্রধান সড়কে ঈদগাহের প্রাচীর ভাঙ্গার প্রতিবাদ ও মাদ্রাসা সুপারের অব্যহতি দাবী করে প্রায় পাচঁ শতাধিক লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসীরা বলেন, ঈদগাহের জমির বৈধ কাগজপত্র থাকায় তারা ইদগাহের উন্ময়নের জন্য সীমানাপ্রাচীর নির্মান করে।
জমিটির বৈধ কাগজ থাকা সত্ত্বেও মাদ্রাসা সুপারের নেতৃত্বে প্রশাসনের লোকজন ব্যবহার করে নবনির্মিত সীমানা প্রাচীরটি ভেঙে দেয়। মাদ্রাসার সুপার গোপনে মাদ্রাসার নিজস্ব সম্পত্তি বিক্রি, নিজ মনগড়ামতে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন, একক সীদ্ধান্ত নিয়ে নিজের পরিবারের ৪ জনকে অবৈধভাবে চাকুরিতে নিয়োগ দেন, ও মাদ্রাসার আয় ব্যায় কোন কিছুর হিসাব প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী নজির ও মাদ্রাসার সুপার মাওলানা তাহেরের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি মাওলানা তাহেরকে মাদ্রাসার সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায় গ্রামবাসী।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, দাতা সদস্য ও গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার