প্রথমবারের মতো নিজ জেলায় প্রধান উপদেষ্টা, স্বাগত জানালেন মেয়র
প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রামে পৌঁছে নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সবাইকে সমন্বিতভসবে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও সম্পৃক্ততা প্রয়োজন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। প্রধান উপদেষ্টার আগমন আমাদের জন্য গর্বের এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর