পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার
বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আরো বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে সেখান থেকেও কোন তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে।
বিজিবি জানায়, কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটার সহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেণী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা সেক্টরের অধীনে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম সীমান্ত সংলগ্ন।
বিজিবি সূত্রে আরো জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু মানব পাচার রোধ, মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি। নতুন বিওপি নির্মাণের ফলে সীমান্ত এলাকায় বিজেপির নজরদারি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন কুমিল্লা সেক্টর কমান্ডার ও বিজেপি অধিনায়ক।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর