ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল
ঠাকুরগাঁও শহরের পরিচিত মুখ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য,ঠাকুরগাঁও জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাল্য বন্ধু,হাজীপাড়া নিবাসী,ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট সমাজসেবক,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গোফরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। তিনি বুধবার সকালে ঢাকা পিজি হাসপাতালে অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় তার মরদেহ ঠাকুরগাঁও ডায়াবেটিকস হাসপাতাল (স্বাস্থ্যসেবা হাসপাতালে) নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হবে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যগণ।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারনে প্রথমে ঠাকুরগাঁও ও পরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: মাসুদুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ সর্বস্তরের মানুষজন গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’