রামগঞ্জে বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে রান্নাঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার
(১৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়া সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একপর্যায়ে তারা তাজিয়া বেগমকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। হয়তো তাজিয়া বেগম তাদের কাউকে চিনে ফেলায় এ তাকে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ মনে করছেন এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী মান্নান ঘটনার সময় মসজিদে এশার নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। বিষয়টি তদন্ত চলতেছে এই ঘঠনা জড়িতদের চিহ্নিত করে অপরাধীদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার