কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে অবস্থিত কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এডহক কমিটির অনুমোদন করা হয়েছে।
উক্ত এডহক কমিটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে আশিক আহমেদ কমল ও শিক্ষক প্রতিনিধি হিসেবে সুনন্দা চক্রবর্তী এবং অভিভাবক সদস্য হিসেবে স্বপন তালুকদারকে দ্বায়িত্ব দিয়ে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে অত্র প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর প্রবিধানমালা- ২০২৫ এ বর্ণিত প্রবিধান অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, জুলাই আন্দোলনে সরকার পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় তিন মাস কমিটি বিহীন থাকায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যা সমাধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত