ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চন্দনাইশে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:৪৮

চট্টগ্রামের চন্দনাইশে প্রতারক চক্রের অন্যতম সদস্য ও নাশকতা মামলার আসামি আবদুল মতলব (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার  করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কর্তৃক চন্দনাইশ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার  করা হয়।

আবদুল মতলব বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের   আবদুল বারেকের ছেলে। সে বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের বৈলতলী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়,আবদুল মতলব যুবলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার তথা রাজনৈতিক প্রভাব বিস্তার  করে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, সরকারী চাকরী দেওয়ার নামে চাকরী প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ,প্রতারনা,এলাকার নিরীহ মানুষকে সন্ত্রাসী লোকজন নিয়ে মারধর, চাঁদাবাজীসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল। মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদের ঘরে ঢুকে তার ছেলে জসিম উদ্দিনের চোখ উৎপাটন মামলার অন্যতম আসামি। এইসব অপরাধমূলক কর্মকান্ডের জন্য চন্দনাইশ থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান