ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও জাহানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ১৪ মে বুধবার বেলা ১১ টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রাক বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার মন্ডল।
উক্ত সভায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড সভার চাহিদা ও প্রস্তাবনা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা এবং উন্মুক্ত বাজেট সভা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তুতি নিয়ে আলোচনা ও মতামত বিশ্লেষন করা হয়। আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে কিভাবে জলবায়ু সহনশীল পানি, বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্ধ বৃদ্ধি করা যায় সে নিয়ে আলোচনা করা হয় এবং সে বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়াশেকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, সিনিয়র অফিসার-জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট পারভীন সুলতানা, ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ বিপ্লব হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য,সদস্যাবৃন্দ ও পরিষদের স্টাফবৃন্দ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান