ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে কুমারডাঙ্গা বাজারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ১০:৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খাজা মোল্যা পার-ইছাখালি গ্রামের নবাব মোল্যার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, খাজা মোল্যা সকালে চা পান করতে বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের নেতৃত্বে এসেকেন্দার, ইনছান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। তারা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেজো বোন রেখা বেগম বলেন, “পলাশ শেখ ও তার অনুসারীরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা মানুষের জমির ফসল কেটে নিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, এবং নাশকতা মামলায় হয়রানি করছে। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি।”

পলাশ শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ওসি আশিকুর রহমান বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২