ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:১

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব থেকে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ,  জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাদিম শেখ ,  জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন,  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন,  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে একটি কুচক্রী মহল নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। মিথ্যা সংবাদের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে ষড়যন্ত্র চলছে, তা কখনো সফল হবে না।নেতারা দাবি করেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম