ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:৩

কুমিল্লায় বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা এবং সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে  কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে  ১৫ মে ২০২৫ তারিখ বৃহষ্পতিবার সকাল ১০:৩০ এ অনুষ্ঠিত হয়েছে  বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও সাতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০  জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।

বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান।  
জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহিম তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান সহ ১০ টা বিদ্যালয় থেকে আগত শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকবৃন্দ।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালক- বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক- বালিকা সাঁতারুরা  জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।  এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকা   সাঁতারকে  নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার জ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সাঁতার  প্রশিক্ষণ কর্মসূচি বালক- বালিকাদের ২১ টি সেশনে বিভক্ত করে বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ