ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুমিল্লা স্টেডিয়ামে বালিকাদের ৩দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস কুমিল্লার ব্যবস্থাপনায় কুমিল্লা জেলায় অনুষ্ঠিত হলো ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট’ -ডে অবজারভেশন প্রোগ্রাম এবং বালিকাদের ৩দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন 
বুধবার বিকেলে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৩দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিরা।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সায়েম মিয়া, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, হকির জাতীয় পর্যায়ের সাবেক খেলোয়াড় মোঃ তোফাজ্জল হোসেন,  বাংলাদেশ জাতীয়  দলের সাবেক খেলোয়াড় জহিরুল হক, অ্যাথলেট সাফিয়া শেলী, ইউনিসেফ বাংলাদেশ কুমিল্লার কমিউনিটি ফ্যাসিলিলেটর সহ খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাবৃন্দ। 
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, ইউনিসেফ বাংলাদেশ শিশু সুরক্ষায় কিভাবে ভূমিকা রাখছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন ক্রীড়া কর্মকান্ড তুলে ধরা হয়। ভবিষ্যতে ইউনিসেফ বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে আরো কর্মকান্ড বাড়ালে তৃনমূলের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি মাদকাশক্তি থেকে দূরে থাকা, মোবাইল আশক্তি দূর হওয়াসহ শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল জাতি গঠনে সহসয়ক হবে। 
উদ্বোধন শেষে ০৩ দিন ব্যাপী বালিকাদের কাবাডি প্রশিক্ষণে শুরু হয়। শিক্ষণে ২০ জন বালিকা কাবাডি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঋণে গড়া খামারটি ভেসে গেল ঢলের পানিতে, নিঃস্ব তরুণ উদ্যোক্তা

মানিকগঞ্জে সেতু নির্মাণকাজে ধীরগতি,ভোগান্তি চরমে

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

বাকেরগঞ্জে সেতু উদ্বোধনের পাঁচ মাস পার হলেও সেতুতে দেওয়া হয়নি সড়ক বাতি সেতুর নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা

বোদায় বিশ^ জনসংখ্যা দিবস উদযাপিত

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার প্রদান

রায়গঞ্জের ধানগড়া গোল চত্বর সড়ক খুঁড়ে রেখে ধীরগতির কাজ, কাদায় জনদুর্ভোগ চরমে

‎আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদল নেতা তারেকের ত্রাণ বিতরণ

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন