রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সাথে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাক্ষাৎ
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক আলোচনা করেছে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ। গত ১৪ মে (বুধবার) রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জুর নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় রেলওয়ে হাসপাতালে রেলকর্মী, পোষ্য/পরিবারের সদস্য, রেলযাত্রীদের বিরাজমান বিধিবদ্ধ চিকিৎসা সুবিধা বহাল রাখা। জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার সমেত ফ্রি ডায়েট প্রদান। রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিচালনায় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। রেলভুমিতে রেলওয়ের মালিকানা বজায় রাখা। কর্মচারীদের সাপ্তাহিক কর্মঘণ্টা,অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরন, বেতন ভাতাদির বাজেট প্রতুলতা নিশ্চিতকরন, আসন্ন ঈদে উন্নতর যাত্রীসেবায়, নিরাপদ স্বাচ্ছন্দ্যে রেল চলাচল নিশ্চিত করনার্থে করনীয় ও অন্যান্য বিষয়াবলীর নিয়ে মতবিনিময় করা হয়।
এসময় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক ইফতেখার মেহেদী, জিয়াউর রহমান, সিআরবি শাখার সভাপতি আবুল কালাম, সম্পাদক কাউসার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চট্টগ্রামে অবস্থান কালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় রেলওয়ে জেনারেল হাসপাতালে উন্নীত করার মাধ্যমে রেলওয়েম্যানদের চিকিৎসা সেবার বিদ্যমান সকল সুবিধা বহাল থাকবে। উপরন্তু বিশেষজ্ঞ ডাক্তার, ফ্রি মিডিসিন, ফ্রি ডায়েট সেবাসহ বেশ কয়েকটি সুবিধা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন সচিব।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর