নেত্রকোনায় ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের,স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী,সহ-সভাপতি তৌফিক খান মিল্কি,সাখাওয়াত হোসেন হাইয়ুল ও শামসুল হুদা শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান,সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান,কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন,সদস্য সচিব কালাম তালুকদার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন