ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরা বিভাগের শ্রেষ্ঠ থানার সম্মাননা পেল উত্তরা পশ্চিম,ওসি হাফিজুর রহমান হলেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৩:৪৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর উত্তরা ক্রাইম বিভাগের এপ্রিল ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় দৃষ্টান্তমূলক অপরাধ দমন কার্যক্রম পরিচালনার জন্য উত্তরা পশ্চিম থানা ও এর অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম পেয়েছেন বিশেষ সম্মাননা ও স্বীকৃতি।

এই মাসিক মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, সর্বাধিক মাদক উদ্ধারকারী এবং ছিনতাইকারী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। তবে সকল বিভাগের মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওসি হাফিজুর রহমান নির্বাচিত হন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এবং তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা অর্জন করে শ্রেষ্ঠ থানার মর্যাদা।

উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহিদুল ইসলাম পিপিএম ওসি হাফিজুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার সম্মাননা এবং অর্থ তুলে দেন।

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে ওসি হাফিজুর রহমান পিপিএম একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা শুধু অপরাধ দমনে নয়, নাগরিকবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

তিনি মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী ও অপরাধ চক্র দমনসহ নাগরিক নিরাপত্তা রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন। ওসি হাফিজুর রহমান বিশ্বাস করেন, একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে।

এমন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি দৈনিক সকালের সময় কে বলেন এই স্বীকৃতি কেবল আমার একার নয়, পুরো উত্তরা পশ্চিম থানা পুলিশের কঠোর পরিশ্রমের ফল। আমরা প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

উত্তরা পশ্চিম থানার এই অর্জন পুরো উত্তরা বিভাগের জন্যই এক অনন্য গৌরবের মুহূর্ত। এমন নেতৃত্ব ও পারফরম্যান্স আগামী দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য থানাগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার