ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের সংস্কার কাজ নিম্নমানের, চরম ভোগান্তিতে চালক-যাত্রীরা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৩:৫৪

টাঙ্গাইলের সড়ক বিভাগের আওতাধীন ভূঞাপুর-টাঙ্গাইলে সড়কে ১২ কোটি টাকা বরাদ্দের সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আর এই সড়কে চলাচলের সময় প্রতিদিনই বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন।

জানা গেছে, টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা ভায়া ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ডাবল বিটুমিনাস সারভেস ট্রিটমেন্ট পদ্ধতিতে সংস্কার কাজের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ। প্রায় ১২ কোটি ৫৮ লাখ টাকার এই সংস্কার কাজ চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে পাথর, বিটুমিন ও কেরোসিনের সংমিশ্রণে সড়কে কার্পেটিং করার অভিযোগ উঠেছে। ২২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ইতোমধ্যে ৯ কিলোমিটারের কাজ শেষ করা হয়েছে। তবে সড়কে খানাখন্দ ও ফাটল সংস্কার না করেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এভাবেই কার্পেটিং করায় বেশিদিন সুফল না পাওয়ার আশঙ্কা সড়ক ব্যবহারকারীদের। এর আগেও গত বছর দুইবার এই সড়কের সংষ্কার করেছে সওজ কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের কুচটি এলাকায় সংস্কার কাজ করছে ঠিদাকারের লোকজন। পূর্বে কার্পেটিং করা পাথরের উপর ছোট পাথর দিয়ে পুনরায় কার্পেটিং করা হচ্ছে। এতে সড়কে ফেলানো পাথরগুলো গাড়ির চাঁকায় উঠে আসছে। ঠিকাদারের দাবী ৩৫ ভাগ পাথর উঠে পড়বে। তবে সেই পাথরগুলো সড়কেই থাকবে। একসময় সে পাথরগুলো সড়কে লেগে যাবে।

সিএনজি চালক জাহিদ জানায়, সপ্তাহে ৩বার চাঁকা পরিবর্তন করতে হয়েছে। যেভাবে সড়কের কাজ করছে তাতে চালকদের গাড়ি নষ্ট হচ্ছে। এতে সারাদিনে যে উপার্জন হয় তাতে সংসার চলে। তীব্র রোদের মধ্যে সড়কে গাড়ি মেরামত করতে হয়েছে।

একাধিক পরিবহন চালক জানায়, আগের সড়কটিই ভাল ছিল। তবে যে অংশটুকুতে খানাখন্দ বা ফাটল ধরেছিল সেটাই সংস্কার করা দরকার ছিল। এভাবে সারা সড়ক এভাবে পাথর ছিটিয়ে কাজ করা ঠিক হয়নি।

সড়কের সাব ঠিকাদার ফারুক হোসেন বলেন, নিয়ম অনুযায়ী সড়কের সংস্কার কাজ হচ্ছে সওজ কর্তৃপক্ষের নিদের্শেই। অনেকেই বুঝেনি তাই হয়ত এমন কথা বলছে। কাজটাই এভাবে করতে হবে।

এ বিষয়ে টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগ বিভাগের কার্য্য সহকারি রুবেল হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হচ্ছে। বিটুমিনের কাজ এভাবেই হয়।

এ ব্যাপারে টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান বলেন, বরাদ্দ কম থাকায় ডাবল বিটুমিনাস সারভেস ট্রিটমেন্টের মাধ্যমে সংস্কার কাজ করা হচ্ছে। এতে পরিবহনগুলো সড়কে বেপরোয়াভাবে চলাচল করতে পারবে না।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ