ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে রেলপথ অবরোধ ও মানববন্ধন প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৪:২৬

ঢাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা,ধুমকেতুসহ ৪ টি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকাসহ জেলার সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করে। অবরোধের কারনে মল্লিকা কমিউটার ট্রেনটি ৪০ মিনিট দেরিতে ১০টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরে বেলা ১২ টায় জেলা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।  

বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে রেলের সমস্যা সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন বক্তারা।  

এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, ঢাকাস্থ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান,সুশাসনের জন্য নাগরিক (সুজন)
জেলা শাখার সাধারন সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ।  
আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ । পরে জেলা প্রশাসনের মাধ্যমে রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা