কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে রায়হান শিকদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বান্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান শিকদার বান্ধাবাড়ী গ্রামের ভ্যানচালক রিপন শিকদারের ছেলে। স্থানীয়সূত্রে জানাযায়, দুপুরে রায়হানকে ঘরে না দেখে তার মা খোজাঁখুজি করে। পরবর্তীতে বাড়ির পাশে জলাশয়ে শিশুটির জুতা ভেসে থাকতে দেখে জলাশয় থেকে রায়হানকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত