ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৫-৫-২০২৫ বিকাল ৫:২৩

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পুস্পা রানী দেবি নামের ১ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের আলমপুর গ্রামের মহিন্দ্র মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু পুস্পা রানী দেবি ওই এলাকার রুবেল কান্তি নাথের কন্যা। সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরের দিকে উল্লেখিত এলাকায় রুবেল নাথের ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশেপাশে না দেখে খোঁজ করতে থাকে। পরে পুস্পা রানী দেবি কে পাশের ওই পুকুরের পানিতে ভাসতে দেখলে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

প্রতিবেশী মুমিন পুকুরের পানিতে ডুবে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে শিশু পুস্পা রানী দেবির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / এমএসএম

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ