ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিজিবি সতর্ক অবস্থানে থাকা সত্ত্বেও থেমে নেই পুশ-ইন, বড়লেখা সীমান্তে ফের ১৬ জন আটক


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সতর্কাবস্থান ও টহল জোরদারের মধ্যেও বিএসএফের অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশ-ইন থেমে নেই। উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশ-ইন হওয়া আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন-মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫),  তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯),  সানিয়া (১৯), নীলা (১৮) ও  ভৈরবী (১৬)।  আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে। 

এদিকে গত শুক্রবার রাত থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদারের মধ্যেও গত চার দিন সীমান্তে কোন নাগরিককে পুশইনের খবর পাওয়া যায়নি। তবে বুধবার (১৪ মে) ভোরে ৪৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটালিয়ন।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 

গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পুশইন করলেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। বুধবার(১৪ মে) আরও ৪৪ জনকে আটক করা হয়। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফের পুশইন কর ১১৯ জনকে আটক করেছে বিজিবি। 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জানান,আজ বিজিবি আরও ১৬ জনকে আটক করে পরে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক