ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আহত জবি শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:১১

১৪ মে ২০২৫, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা যৌক্তিক দাবিতে আয়োজিত 'মার্চ টু যমুনা' কর্মসূচিতে পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। তিনি সেখানে জবি প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদক আসসাইফ সুবর্ণ, জবি সাংবাদিক সমিতির সেক্রেটারি ও ঢাকা পোস্টের প্রতিবেদক মাহতাব লিমনসহ আহত ও চিকিৎসাধীন অন্যান্য শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সেখানে সম্মানিত শিক্ষক ও দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর পুলিশি হামলা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক।”

তিনি চলমান রাজনৈতিক সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অনতিবিলম্বে শিক্ষার্থীদের তিন দফা যৌক্তিক দাবি মেনে নিতে হবে এবং হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম, কেন্দ্রীয় কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা