ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:১৩

কুমিল্লায় ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন । এর মধ্যে ৭০ জন ছেলে ও ৫ জন মেয়ে চাকরি পেয়েছেন।বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে চারটায় পুলিশ লাইনের শহীদ আর, আই,এ,বি,এম আব্দুল হালিম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন।গত ৪ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৩৫১ জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা শেষে এ সংখ্যা এসে দাঁড়ায় ২৩৯ জনে।  সকল পরীক্ষা শেষে বৃহস্পতিবার ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১৫ জনকে।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ