ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

টানা ৫মবার ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার হাফিজুর রহমান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:১৪

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম। তার অপরাধ দমন, দ্রুত মামলা নিষ্পত্তি এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার ক্ষেত্রে অদম্য পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। এটি তার পেশাগত উৎকর্ষতার পাশাপাশি উত্তরা পশ্চিম থানার সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিও বটে।

ওসি হাফিজুর রহমান ২০২8 সালের আগস্ট মাস থেকে উত্তরা পশ্চিম থানার দায়িত্বে রয়েছেন। এই সময়ে থানাটি মাদক, ছিনতাই, চুরি ও অন্যান্য সাধারণ অপরাধ থেকে মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে সম্পর্ক জোরদার করে থানাকে একটি জনবান্ধব পুলিশ ইউনিটে পরিণত করেছেন।

তার নেতৃত্বে স্থানীয় কমিউনিটি পুলিশের কার্যক্রম গতিশীল হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তি ও প্রতিনিয়ত টহল বৃদ্ধির মাধ্যমে থানার এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছেন। তার পেশাগত দায়িত্ব পালন ও নিষ্ঠার জন্য থানা পুলিশের সকল সদস্য গভীর শ্রদ্ধা ও সমর্থন জানান।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ওসি হাফিজুর রহমানের ধারাবাহিক সাফল্য ও নিষ্ঠা অন্যদের জন্য একটি দৃষ্টান্ত। তার নেতৃত্বে উত্তরা পশ্চিম থানা অপরাধ দমন ও জনসেবা ক্ষেত্রে মডেল হিসেবে গড়ে উঠেছে।”

উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা জানান, “ওসি স্যারের কঠোর পরিশ্রম ও প্রেরণায় আমরা সকলে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করি। তার নেতৃত্বে আমরা গর্ববোধ করি।”

ডিএমপির এই পুরস্কার এবং স্বীকৃতি শুধু ওসি হাফিজুর রহমানের ব্যক্তিগত অর্জন নয়, এটি উত্তরা পশ্চিম থানা পুলিশের সম্মিলিত সাফল্য ও দৃঢ় ইচ্ছাশক্তির ফলাফল।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা