নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
অনীক মাহবুব চৌধুরীকে সভাপতি ও শামছুল হুদা শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনা জেলা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন। সভাপতির দায়িত্বপ্রাপ্ত অনীক মাহবুব চৌধুরী সদ্যবিলুপ্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। ৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি-মাজহারুল ইসলাম জিপু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- সৈয়দ মোকশেদুল আলম রাজীব,যুগ্ম সাধারণ সম্পাদক-আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, প্রচার সম্পাদকÑ এসএম সোহাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) এবং দপ্তর সম্পাদকÑ আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)। আংশিকভাবে ঘোষিত এই কমিটিকে পরবর্তী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন