ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে আহত 'সি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের ৭৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-৫-২০২৫ দুপুর ১:৫৭

জয়পুরহাট জেলার জুলাই গণঅভ্যুত্থানে  আহত 'সি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আহত ৭৯ জুলাই যোদ্ধাদের মাঝে সর্বমোট  ৭৯ লাখ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক কে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। 

শুক্রবার সকালে  জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আর্থিক অনুদানের  চেক বিতরণ করা  হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব । 

আহতদের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদ, ইশরাক জাহান ইরাদ, মিস শিফা, মোরসালিন প্রমুখ। 

আহত যোদ্ধাদের সুস্থ্যতা কামনা এবং নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 
দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ মসজিদের ইমাম আনাস পারভেজ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাট জেলার আহত মোট ৭৯ জন কে ৭৯ লাখ টাকার  আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। প্রত্যেক যোদ্ধা কে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাদেরকে টাকা নয় সন্মাননা দেওয়া হয়েছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার । তিনি জুলাই যোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। 

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের আদালতে জামিনের তীব্র প্রতিবাদ জানান এবং পরবর্তীতে কোন জামিন দেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার