ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এপ্রিল-২৫ ডিএমপির শ্রেষ্ঠ হলেন উত্তরা বিভাগের ডিসি মুহিদুল ইসলাম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ৯:৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তরা বিভাগের ডিসি (অতিরিক্ত ডিআইজি) মুহিদুল ইসলাম পিপিএম-কে ডিএমপির শ্রেষ্ঠ  নির্বাচিত করে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তার নেতৃত্ব ও অপরাধ দমনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদা দেয়া হয়।

রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে মুহিদুল ইসলাম পিপিএমকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি তার দায়িত্বের প্রতি নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে উত্তরা বিভাগের পুলিশিংয়ে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

ডিসি মুহিদুল ইসলাম পিপিএমের নেতৃত্বে উত্তরা বিভাগে মাদক ব্যবসা, সন্ত্রাস ও অন্যান্য জঘন্য অপরাধ দমনে ব্যাপক অগ্রগতি হয়েছে। তার পরিচালনায় তথ্যভিত্তিক অভিযান, জনসম্পৃক্ততা ও দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। উত্তরা বিভাগের বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা রক্ষায় তার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।তার কঠোর পরিশ্রম ও পেশাদারী মনোভাবের কারণে উত্তরা পুলিশিংয়ে উন্নয়ন ও জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, তিনি সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন কার্যক্রমকে কার্যকর ও ফলপ্রসূ করেছেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “মুহিদুল ইসলাম পিপিএমের নেতৃত্ব আমাদের জন্য এক অনুপ্রেরণা। তার পেশাগত দক্ষতা ও নিষ্ঠা অন্য পুলিশ কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা ওসি, এসআই, কনস্টেবলসহ সবাই ডিসি মুহিদুল ইসলামের নেতৃত্বে একযোগে কাজ করে নিজেদের দায়িত্ব পালনে আরও উৎসাহী হয়ে উঠেছেন।

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়া হয়, যার মাধ্যমে তাদের কাজের প্রশংসা ও উদ্দীপনা বৃদ্ধি পায়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা