চাকরিচ্যুতরা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালাচ্ছে
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চাকরিচ্যুত কর্মকর্তাদের সংঘবদ্ধ গ্রুপ নিজেদের রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
‘আর্থিক অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান’- এমন সংবাদের প্রতিবাদে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এক চিঠিতে এ অভিযোগের কথা উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, আজ মঙ্গলবার একাধিক টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায়, ‘সাড়ে ৩০০ কোটি টাকার অনিয়ম ও ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রচারিত সংবাদটি জনমনে বিভ্রান্তি সুষ্টি ও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে উক্ত সংবাদ পরিবেশনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
আরও বলা হয়, অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত এ বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে জেল হাজতে আছে। ওয়ারেন্টভুক্ত তিনজন আসামি রয়েছে পলাতক। হিসাব বিভাগের আরও তিনজনকে অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে চাকুরিচ্যুত করা হয়েছে।
‘লক্ষণীয়, অভিযুক্ত আসামি ও চাকরিচু্যূত সকলেই হিসাব শাখার কর্মকর্তা। কর্তৃপক্ষ ধারণা করে যে, জেল হাজতে থাকা আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের সংঘবদ্ধ গ্রুপ নিজেদের রক্ষা করতে ও প্রতিশোধ নিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত।’
উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার লেনদেন প্রতি বছর সরকারি অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করা হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত সরকারি রাজস্ব দিয়ে থাকে। এমতাবস্থায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তাসহ সকলকে উল্লেখিত আর্থিক অনিয়ম সংক্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
Link Copied