ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

উলিপুরে অনিয়মের অভিযোগ তুলে আহবায়ক কমিটি থেকে পদত্যাগ ৪ বিএনপির নেতার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ১০:৩৮
কুড়িগ্রামের উলিপুরে অর্থের বিনিময়ে আওয়ামী সমর্থিত ও তাদের দোষর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত, ত্যাগীদের অবমূল্যায়নসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সদস্য্ ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকেশুক্রবার সংবাদ সম্মেলন করে  পদত্যগ করেছেন চার বিএনপি নেতা।  পদত্যাগকারীরা হলেন- সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ্ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম। পদত্যাগকারীদের পক্ষে অভিযোগ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেন নাই। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গাঁ-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরো বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর  মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্যঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। এছাড়াও উপজেলা আহ্বায়ক কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১নম্বর যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
 
অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ