ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বিজয়ী


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ১০:৩৮

কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার উপজেলার বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে। সকাল ৮ টা থেকে টনা বিকেল ৩ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার নুরনবী আফসার। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাইন উদ্দিন, প্রিসাইডিং অফিসার হেড মাষ্টার জাহাঙ্গীর আলম প্রমুখ। নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।

 ৫৪৭ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোট প্রদান করেন।সভাপতি পদে ২১৩ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর হোসাইন পেয়েছেন ১৫৮ ভোট।সাধারণ সম্পাদক পদে নূরুল ইসলাম  ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ৯৬ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বেলায়েত হোসেন ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী পেয়েছেন ৯৩ ভোট। শিক্ষকরা বলেন,একটি পক্ষ দীর্ঘ ১৭ বছর আমাদেরকে কুক্ষিগত করে রেখেছে।অনেকদিন পর আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করে আমাদের নেতা নির্বাচিত করেছি।এতে আমরা সবাই আনন্দিত। এসময় সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক