ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ সদরে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:২০

 গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর আওতায় বিতরণকৃত এসব সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাক্সানা লাকী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানান, সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আবেদনকারী দুঃস্থ নারীদের যাচাই-বাছাই করে মোট ৪৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এটি আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান