ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে গভীররাতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:২১

হাটহাজারীতে গভীর রাতে সড়ক দূর্ঘটনায় মো.ফয়সাল মুনতাসির (২৪) নামের এক বাইক আরোহী যুবক নিহত এবং বাইক আরোহী তুষার আবদুল্লাহ নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।  

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়াস্থ হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির মো.কামাল উদ্দিনের পুত্র। অপরদিকে গুরুতর আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের পুত্র। 

সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে পৌরসভার এগারো মাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকা মুনতাসির ফটিকছড়ির বখতপুর গ্রামের তুষার আবদুল্লাহ নামের এক বন্ধু সহ সমিতিরহাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।এতে বাইক আরোহী দুজন গুরুতর আহত হয়। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মুনতাসিব কে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এবং আরেক আহত তুষারকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

গুরুতর আহত তুষারের বন্ধু জুবায়ের জানান, দূর্ঘটনা কবলিত বাইকটি ছিলো মুনতাসিরের বন্ধু তুষারের। 

এ ব্যাপারে জানতে নাঙ্গলমোড়া ইউনিয়ন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলীর শনিবার বেলা এগারটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মুনতাসিররা দুই ভাই এক বোন ছিলেন। তার বাবা এবং আরেক ভাই প্রবাসী। 

জানতে চাইলে রাউজান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো.আসাদুল্লাহ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ